ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে যে ভুল স্বীকার করলেন জ্যোতি
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ উইকেটের ব্যবধানে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০ ওভারের বিশ্বকাপে এটি বাংলাদেশ নারী দলের ১৩তম হার।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান তোলে। প্রথম ১০ ওভারে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান। এরপর ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত আসা-যাওয়ায় মেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় তারা। রান তাড়ায় ২৫ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় লঙ্কানরা। চাপে পড়েও দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত।
ম্যাচের পর বাউন্ডারি হাঁকানোর দুর্বলতাকে সামনে এনেছেন অধিনায়ক নিগার সুলতানা, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে। আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এ ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের।’ পাওয়ার প্লেতে ছক্কা মারতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ছিল ১০টি চারের মার। এরপর আর কোনো বাউন্ডারির দেখা মেলেনি।
সামনের ম্যাচে এ দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এ ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষদিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’ তিন উইকেটের সবকটি নেওয়া উদীয়মান পেসার মারুফা আক্তারকে নিয়ে উচ্ছ্বসিত নিগার, ‘মারুফা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে।’ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বড় ম্যাচ ঘিরে পরিকল্পনা জ্যোতিদের, ‘আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ