ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইপিএল নিলামে মল্লিকার নতুন ইতিহাস, জানুন তার আসল পরিচয়
আর এই নারী আইপিএলের গোটা নিলাম সুচারুভাবে পরিচালনা করে ইতিহাস গড়লেন ভারতীয় এক কন্যে। যিনি সোমবারের মহা-নিলামের পর থেকেই ট্রেন্ডিং আইকন। এমনিতে আইপিএল নিলামে অকশনিয়ার হিসাবে বিদেশিদের দেখা গিয়েছে। রিচার্ড ম্যাডলি থেকে হিউ এডমিডেস সকলেই পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে।
গত ১৩ ফেব্রুয়ারি নারি ক্রিকেটারদের জীবন বদলে যাওয়া নিলামে হিউ এডমিডিস অসুস্থ হয়ে যাওয়ার পর নিলাম পর্ব সঞ্চালনা করেন চারু শর্মা। এবার অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে সেই ট্রেন্ড ভাঙল বিসিসিআই। দেশি কন্যার হাতুড়ির তলাতেই মেয়ে ক্রিকেটারদের নিলামে চড়াল জয় শাহের বোর্ড।
এবার নিলাম পর্ব সারলেন মল্লিকা সাগর। জাতীয় প্রচারমাধ্যমে জানানো হচ্ছে মল্লিকা সাগর একজন শিল্প সংগ্রাহক। আধুনিক এবং সমসাময়িক শিল্পের একজন উপদেষ্টাও বটে। মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আর্ট ইন্ডিয়া কনসালটেন্সন ফার্ম। মুম্বইয়ের আর্ট গ্যালারিতে নিলামের সঞ্চালনা করার বহু অভিজ্ঞতা রয়েছে মল্লিকার। এর আগে প্রো কবাডি লীগের নিলামও পরিচালনা করেছেন তিনি।
এবার আইপিএলে ৪০৯ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে বাছাই করা হল ৯০ জনকে। এই ৯০ জনের মধ্যে ৬০ জনই ভারতীয়। প্রতি ফ্র্যাঞ্চাইজিতে ৬ জন করে বিদেশি থাকতে পারবে। ৩০ জন বিদেশিরও ভাগ্য নির্ধারণ হল সোমবার। প্রত্যেক দলের বাজেট ছিল ১২ কোটি টাকা।
তবে যাইহোক, ক্রিকেট ইতিহাসে মহিলাদের আইপিএল নিলামের প্রথম সংস্করণে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। এই তারকা প্ৰথম বিক্রি হলেন। আরসিবি স্মৃতিকে কিনল আকাশ ছোয়া দলে। তা হল ৩.৪০ কোটি টাকা। মহিলাদের আইপিএলে স্মৃতিই সবথেকে দামি ভারতীয় তারকা। এই তালিকায় দ্বিতীয় দীপ্তি শর্মা। যাঁকে ইউপি ওয়ারিয়র্স কিনল ২.৬০ কোটিতে।
তবে অনেক কম দামই পেলেন জাতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। স্মৃতির প্রায় অর্ধেক দাম পেলেন তিনি- ১.৮০ কোটি টাকা। জেমিমা রদ্রিগেজ ২.২ কোটিতে গেলেন দিল্লি ক্যাপিটালসে। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন শেফালি ভার্মাকেও নিল দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড়সড় দাম পেলেন অস্ট্রেলিয়ান এশলে গার্ডনার। গৌতম আদানির ফ্র্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টস গার্ডনারকে নিল ৩.২০ কোটিতে। আরসিবি তুলে নিল দুই আলোচিত তারকা এলসি পেরি (১.৭০ কোটি) এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৫০ লক্ষ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ