ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সতীর্থদের সঙ্গে ঝগড়া করায় চরম শাস্তি পেল নেইমার
ইনজুরি যেমন এই প্লেয়ারদের পিছু ছাড়ছে না ঠিক তেমন মাঠে বাজে পারফম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের মনোমালিন্যের বিষয়গুলো উঠে এসেছে বারবার। এই সব ফুটবলারের তালিকায় যোগ হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম।
দলের অন্যতম সেরা তারকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোট ভালোভাবেই ভোগাচ্ছে ফরাসি ক্লাব পিএসজিকে। মার্শেইয়ের কাছে হারের পর এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে গুরুত্বর্পূর্ণ ম্যাচ। এর আগে মাঠের বাইরের নানা ইস্যুতে অস্বস্তি পিএসজি শিবিরে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের প্রতিবেদন অনুসারে, মোনাকোর বিপক্ষে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্সে নাখোশ নেইমার। ঠিক জায়গায় সঠিক মতো বল না পাওয়ায় সতীর্থ ভিতিনহা ও একিতিকের ওপর চটেছেন নেইমার। ম্যাচ শেষে তর্কে জড়ান স্পোটিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গেও।
ফরাসি সংবাদমাধ্যম লে কিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাব নিয়ে অভিযোগ তোলেন নেইমার। তার এই অভিযোগ মোটেও পছন্দ হয়নি খেলোয়াড়দের। সেই সময় নেইমার-মারকুইনহোস স্পোর্টিং ডিরেক্টর কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।
ক্লাবকর্তাদের সঙ্গে যে নেইমারের সম্পর্কটা ভালো নেই তা কমবেশি সবারই জানা। রেকর্ড দামে দলে ভেড়ালেও প্রত্যাশা পূরণে ব্যর্থ নেইমার। আর তাই এবার নেইমারকে বিদায় করে দেওয়ার ভাবনায় পিএসজি। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি জায়ান্টরা। এমন তথ্য উঠে এসেছে গোল ডট কমের প্রতিবেদনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ