ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএল থেকে বিদায়ের পরে শ্রীরামকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সাকিব
ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্য খুব বেশি সময় যে পেয়েছিলেন সেটা বলার সুযোগ নেই। শ্রীরাম বাংলাদেশ ক্রিকেটে আসার পরে এশিয়া কাপ, আরব আমিরাত সফর, ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দারুন খেলে দেখিয়েছে বাঙ্গাদেশ।
৩/৪ টা আসর মিলে সবমিলিয়ে মাস তিনেকের জন্য সাকিব আল হাসানদের গুরুর দায়িত্বে ছিলেন ভারতীয় এই কোচ শ্রীরাম। অল্প সময়ের মাঝে এই কোচকে মনে ধরেছিল সাকিবের। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই বাংলাদেশের অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সাবেক স্পিন বোলিং কোচকে লম্বা সময়ের জন্য চান তিনি।
সাকিব বলেছিলেন, ‘আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন ছেলেরা সেটি পছন্দ করে। তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।’
বিশ্বকাপে দুই ম্যাচ জিতলেও শ্রীরামের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সঙ্গে রাসেল ডমিঙ্গোর অধ্যায় শেষ হতেই শ্রীরামকে নিয়ে তৈরি হয় জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীরাম। আর হাথুরুসিংহের অধীনে থাকবে ওয়ানডে ও টেস্ট দল।
এমন আলোচনার মাঝে বিপিএলের উদ্বোধনী ম্যাচে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রেসিডেন্ট বক্সে দেখা গিয়েছিল শ্রীরামকে। সেখানে দেখা গিয়েছিল সাকিবকেও। তাতে সেই গুঞ্জন আরও প্রবল হয়। যদিও এশিয়া কাপের আগে দায়িত্ব নিয়ে শ্রীরাম জানিয়েছিলেন, বাংলাদেশে তিনি চুক্তি বাড়াতে আসেননি এবং সেরাটা দিতে এসেছেন।
সেরাটা দিতে না পারলেও যা দিয়েছেন তাতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেয়ার খুব কাছেই ছিলেন তিনি। তবে হাথুরুসিংহে ও বিসিবির সম্পর্ক জোড়া লাগায় শেষ পর্যন্ত সেটা হয়নি। তবুও বাংলাদেশে আসার সম্ভাবনা টিকে ছিল শ্রীরামের। যদিও সেটা হাথুরুসিংহের সহকারী হিসেবে।
কদিন আগে অবশ্য ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান আপাতত সেটারও সম্ভাবনাও ক্ষীণ। শ্রীরামের যে বাংলাদেশে আসা হচ্ছে না, সেটা বিসিবি সরাসরি না বললেও নিশ্চিত করেছেন তিনি নিজেই। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে শ্রীরাম বলেন, ‘এই মুহূর্তে আমার বাংলাদেশে ফেরা হচ্ছে না।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বিশ্ব আসরে লাল-সবুজের দলটির সেরা সাফল্য। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার স্বপ্নও টিকে ছিল সাকিবদের। তবে ব্যাটে-বলে না হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা শ্রীরামকে চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি ছোট করে বলেন, ‘আবারও বলছি, এক সময়ে একটা ম্যাচ। একটা টুর্নামেন্ট এক সময়ে। এখন আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। ওখানেই কেবল আমার নজর। বেশি দূরের কিছু নিয়ে ভাবিনি।’
সেমময় দূরের কথা না ভাবলেও এখন ভাবছেন শ্রীরাম। বর্তমানে না আসলেও ভবিষ্যতের জন্য বাংলাদেশে কাজ করার দরজা যে খোলা রাখছেন তা অকপটেই স্বীকার করেছেন। বর্তমানে বিসিবির শর্তে শ্রীরাম আগ্রহী না হলেও ভবিষ্যতে সাকিব-লিটনদের সঙ্গে কাজ করার ইচ্ছে উড়িয়েও দেননি এই ভারতীয়।
ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'এমন না যে আমি বাংলাদেশে কোনদিনই ফিরব না। যদি সব ঠিক থাকে, ভবিষ্যতে সুযোগ এলে অবশ্যই ফিরতে চাইব। কিন্তু এই সময়টা কবে না কখন আসবে তা আমার জানা নেই।'
৪৬ বছর বয়সী শ্রীরামের অধীনে বাংলাদেশ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে মাত্র চার জয়ের বিপরীতে পরাজয় ছিল ৯টিতে। তবে বিশ্ব মঞ্চে তার অধীনে আসে সেরা সাফল্য। এছাড়া অল্প কয়েকদিনে শিষ্যদের সঙ্গে খুব ভালো বোঝাপড়া শ্রীরামের বাংলাদেশে আসার পথ যে খোলা রাখছে তা বলার অপেক্ষা রাখে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ