ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মাত্র ১০০ টাকায় সেমিফাইনাল
বিপিএলের নবম এই আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার বা অলিখিত সেমিফাইনাল ম্যাচকে ঘিরে দারুণ এক সুসংবাদ থাকছে দর্শকদের জন্য।আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচটির জন্য দর্শক-সমর্থকদের সুবিধার্থে টিকিটের দাম কমিয়েছে বাংলাদেশ প্রমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল। মাত্র ১০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএলের অলিখিত সেমিফাইনাল ম্যাচটি।
এবারের আসরে টিকিটের সবচেয়ে কম দাম নির্ধারিত হয়েছে এই ম্যাচকে ঘিরে। এর আগে রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্বে টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়াও প্রথম প্লে অফের দিন টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ৩০০ টাকা। যা এবার কমিয়ে রাখা হয়েছে মাত্র ১০০ টাকায়।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সব ধরনের টিকিটের দামই কমানো হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের দাম প্রথম প্লে অফে ছিল ৩০০ টাকা সেটি এখন পাওয়া যাবে ১০০ টাকায়।
নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিট প্রথম প্লে অফের দিন ছিল ৪০০ টাকা যা কমিয়ে আগামীকালের ম্যাচের জন্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।
এছাড়াও ক্লাব হাউজের ৮০০ টাকার টিকিট ৩০০ টাকায় মিলবে রংপুর-সিলেটের ম্যাচে। ভিআইপি এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম যেখানে প্রথম প্লে অফের দিন ছিল যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা।
সেটি অলিখিত সেমিফাইনাল ম্যাচে কমিয়ে রাখা হয়েছে যথাক্রমে ৫০০ এবং ১০০০ টাকা।
ফাইনালের দিন অবশ্য টিকিটের নতুন দাম আবারও নির্ধারিত হতে পারে। এবারের বিপিএল ফাইনালে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ ফেব্রুয়ারি রংপুর-সিলেটের মধ্যে যে দল জিতবে তারাই কুমিল্লার সঙ্গে শিরোপার লড়াইয়ে লড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ