ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলের মঞ্চে একদিনে শাস্তির মুখে তিন ক্রিকেটার
বিপিএলের এই আসরে প্রথম দিন পৃথক দুই ম্যাচে চার দল মাঠে নেমেছে। এর মধ্য থেকে দুই দলের ক্রিকেটারকে জরিমানা করা হয়। গত ১২ ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচ এলিমিনেটরে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। সেই ম্যাচে জয়লাভ করে বিপিএলে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে রংপুর।
রঙপুরকে জেতান শেখ মাহেদী। শেষ ওভারে দুই চারে রংপুরকে জেতান এই অলরাউন্ডার। দলকে জিতিয়ে খুশিতে মাঠের মধ্যে নিজের ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করে মাঠে ছুড়ে মারেন মাহেদী। এই বিষয়টা ক্রিকেটীয় আইনের অপরিপন্থী। এর মাধ্যমে কোড অব কন্ডাক্টের ২.২ ধারার লেভেল ১ ভঙ্গ করেন ক্রিকেটার মাহেদী। এইজন্য এই ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং এর সাথে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এছাড়া একই ম্যাচে পুরান ভাঙেন বিসিবি’র জার্সি পরিধানের নিয়ম। মেহেদি ছাড়াও এই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
দিনের অন্য ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। যেখানে জিতে ফাইনালে জায়গা করে নেয় কুমিল্লা। তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক।
সেই ম্যাচে মোসাদ্দেক বিসিবির লোগো গাইডলাইনের ২.২ ধারার লেভেল ১ অপরাধ করেন। যার কারণে এই ক্রিকেটারকেও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়। এরই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
এই তিন ক্রিকেটারকে নিয়ে মাঠের এবং মাঠের বাইরের আম্পায়াররা অভিযোগ আনেন। তিন ক্রিকেটারের প্রত্যেকেই নিজেদের অপরাধ মেনে নেওয়াতে বিনা শুনানিতে তাদের শাস্তি দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ