ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলের ফাইনালে এগিয়ে থাকবে যে দল
এর আগেও ফাইনাল খেলেছে কুমিল্লা।সেই দল থেকে সুনিল নারাইন, মইন আলি, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম আছেন এবারও। এছাড়াও মোসাদ্দেক হোসেন ভিন্ন দলের হয়ে ফাইনাল খেলেছেন আগে। আন্দ্রে রাসেলের তো ফাইনাল খেলা ও জয়ের অভিজ্ঞতা আছে অনেক।
ক্রিকেটারদের এই অভিজ্ঞতাই এবারের ফাইনালে কুমিল্লাকে এগিয়ে রাখবে বলে মনে করেন কোচ সালাউদ্দিন।
“আমি সব সময় মনে করি, যখন সেমি-ফাইনাল, ফাইনাল খেলা হয়, এটা পুরোটাই স্নায়ুর খেলা। আমরা যাদেরকে নিয়েছি, তাদের সবারই প্রায় ফাইনাল খেলার অভিজ্ঞতা অনেক বেশি। এছাড়া স্থানীয় যাদেরকে নিয়েছি, তাদেরও বেশির ভাগেরই ফাইনাল খেলার অভ্যাস আছে। কারণ, ফাইনাল ম্যাচ, আপনি যত যা-ই বলেন, টেনশন হবেই। আমার মনে হয়, এখানে একটু বাড়তি সুবিধা থাকতে পারে, যেহেতু অভিজ্ঞ খেলোয়াড় অনেক বেশি আছে।”
“গতবারের ফাইনাল যদি দেখেন, ম্যাচটা আমরা প্রায় হেরেই গিয়েছিলাম। স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই হয়তো জিততে পেরেছিলাম। তো এটাই মনে করি যে ফাইনাল সবসময়ই স্নায়ুর খেলা। এখানে যারা স্নায়ুর চাপ ধরে রাখতে পারবে, তারাই জিতবে। এটা আমাদের বাড়তি সুবিধা হতে পারে।”
কুমিল্লার ফাইনাল প্রতিপক্ষ ঠিক হবে মঙ্গলবার। দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। কুমিল্লা কোচ অবশ্য সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন।
“সত্যি বলতে, যারা টপ ফোরে উঠেছে, সবাই ভালো দল। পুরো টুর্নামেন্টে সবাই ভালো খেলে এসেছে। প্রতিপক্ষ যে-ই আসুক, আমার সেভাবে পরিকল্পনা করতে হবে। আমি বলতে পারব না কাকে চাচ্ছি। যে আসবে, তার সঙ্গেই ভালো খেলতে হবে ওইদিন। ওইদিন যদি ভালো খেলি, তাহলে হয়তো ম্যাচ জিততে পারব। নয়তো জিততে পারব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ