ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

হঠাৎ করে মেজাজ হারিয়ে ক্ষেপলেন উমর আকমল

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১২:৪৯:১৮

হঠাৎ করে মেজাজ হারিয়ে ক্ষেপলেন উমর আকমল

ক্রিকেটীয় বিভিন্ন বিষয়ে মনোযোগ দেওয়ার থেকে টিকটকেই বেশি সময় দেন তিনি, এই ব্যাটারকে নিয়ে এমন অভিযোগ শোনা যায় নিয়মিতই। তাছাড়া পারফরম্যান্সের গ্রাফটাও নিম্নমুখী।

নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের এবার কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন উমর। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরেসরেই। অনুশীলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তার টিকটকে ভিডিও আপলোড করা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উমর। জবাবও দেন বেশ কড়া ভাষায়।

উমর বলেন, ‘কে বলেছে আপনাকে, আমি টিকটকে বেশি সময় ব্যয় করি? এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা সবার সামনেই উন্মুক্ত। এসব প্রশ্ন না করলেই ভালো হয়। ’

ফিটনেস প্রসঙ্গে ৩২ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘ফিটনেস তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। শুধু আমি না, অন্য খেলোয়াড়দের এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তারাও একই কথা বলবে। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি আমি এবং নিজের কাছেই নিজেকে সুপার ফিট লাগছে। ’

সম্প্রতি উমরকে নিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, ‘কোয়েট্টা গ্লাডিয়েটর্সকে ধন্যবাদ জানানো উচিত উমর আকমলের। কারণ অন্যান্য ফ্রাঞ্চাইজিরা তাকে নেওয়ার প্রতি আগ্রহী ছিল না। তার ফিটনেস সমস্যাটা লম্বা ধরে চলছে। আমি তাকে ব্যাটার হিসেবে পছন্দ করি, তবে তাকে ফিটনেস নিয়ে প্রচুর কাজ করতে হবে। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ