ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিধ্বংসী বোলিংয়ে শেষ হল বাংলাদেশ-স্রিলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাংলাদেশ সময় রাতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অল্প রানের পুঁজি নিয়েও ১৯ বছর বয়সী ডানহাতি পেস বোলার মারুফা আক্তারের ৩ উইকেটের বিধ্বংসী স্পেলের পরও পরাজয় এড়াতে পারেনি সালমা-জাহানারারা।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার শামিমা সুলতানা। তবে পরের ওভারের প্রথম বলেই শূন্য খাতায় রানআউট হয়ে যান মুর্শিদা খাতুন। এরপরও শামিমার ব্যাটে কিছুটা আশার ফুল ফুটলেও দলীয় ৩৮ রানে সাজঘরের পথ ধরেন তিনি। বিদায়ের আগে ১৩ বলের ইনিংসে ৪ বাউন্ডারিতে ২০ রান করেন এই ওপেনার।
তবুও পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। শুরুর আক্রমণ মাঝে ধরে রাখতে পারেনি সোবহানা মুশতারি ও অধিনায়ক নিগার সুলতানা। মুশতারির ৩২ বলে ২৯ ও জ্যোতির ৩৪ বলে ২৮ রানে শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে তাসের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ দিকে লতা মণ্ডলের ১১ রান ও সালমা খাতুনের অপরাজিত ৯ রানে নির্ধারিত ২০ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২৬ রানে।
বোলিংয়ে শ্রীলঙ্কার মেয়েদের পক্ষে ওশাদি রানাসিংহে ২৩ রানে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ২টি ও ইনোকা রানাবীরা ১ উইকেট নেন।
শ্রীলঙ্কার ইনিংসে অল্প পুঁজি নিয়ে যেভাবে ম্যাচে ফেরার প্রয়োজন ছিল সে মোমেন্টাম তৈরি করেছিলেন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা মারুফা। এই পেসার তার সুইংয়ের শক্তিমত্তা পুরোপুরি কাজে লাগান তিনি।
দলীয় ২৫ রানের মধ্যেই লঙ্কান অধিনায়ক আতাপাত্তু ১৫, ভিশমি গুনারত্নে ১ ও আনুশকা সঞ্জীওয়ানিকে শূন্যরানে সাজঘরের পথ দেখান মারুফা। তবে ওপেনার হর্ষিতা মাদাভির সঙ্গে নীলাক্ষী ডি সিলভা চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে লঙ্কানদের জয় নিশ্চির করেন।
বাংলাদেশের বাকি বোলারদের কেউ উইকেট নিতে না পারায় মাদাভি ৬৯ ও নীলাক্ষী ৪১ রানে অপরাজিত থেকে ১০ বল আগেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা।
বাংলাদেশের পরের ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে। আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ