ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শেষ ওভারে রাসেলের জোড়া ছক্কা, সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা
আগামী মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফিরা। এই ম্যাচে জয়ী দল আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে মাঠে নামবে।
আজকে মিরপুরে দিনের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে যায় সিলেট। জবাবে ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় কুমিল্লা, ১৩০/৬। বিপিএলে কুমিল্লার এটি চতুর্থবারের মতো ফাইনাল। আগের তিনবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। তার মানে, ফাইনালে উঠলে কুমিল্লা কখনো হারে না।
সহজ লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লাকে তেমন বেগ পেতে হয়নি। লিটন ও জনসন চার্লস ব্যর্থ হলেও সুনিল নারাইন ও মোসাদ্দেকের ব্যাটে লক্ষ্যে পৌছায় দলটি। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ১৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন নারাইন। ২৭ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন। ১৩ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রান করেন মঈন আলী। বল হাতে সিলেটের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার রুবেল হোসেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বাজে ছিল সিলেটের। ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেন শফিকুল্লাহ গাফারি (৫)। একই ওভারে রান আউটের শিকার হার্ড হিটার তৌহিদ হৃদয় (০)।
পরের ওভারে বল করতে আসেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নিজের প্রথম ওভারেই সফল তিনি। ফেরান ৪ বলে দুই রান করা জাকির হাসানকে। এমন অবস্থায় দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন ওপেনার নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দলীয় ৭২ রানে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তানভিরের তালুবন্দী হন মাশরাফি। ১৭ বলে দুই চার ও ছক্কায় ২৬ রান করেন ম্যাশ। তার বিদায়ের পর টিকতে পারেননি শান্তও। তানভিরের বলে বোল্ড হয়ে যান ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করা শান্ত।
মুশফিকুর রহীম ২২ বলে করেন ২৯ রান। জর্জ লিন্ডে ১৪ বলে করেন ১৩ রান। শেষের দিকে সিলেটের ব্যাটিং দেয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বল হাতে কুমিল্লার হয়ে তানভির, রাসেল, মুস্তাফিজুর দুটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ