ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘এই সিদ্ধান্তটি আমার ক্যারিয়ার বাঁচিয়েছিল’
অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হারের পর দল থেকে বাদ পড়েছিলেন ৮ ক্রিকেটার। যে তালিকায় ছিলেন ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফলতম দুই পেসার ব্রড ও অ্যান্ডারসন। সেবার অ্যাশেজে ২৬.৩০ গড়ে নেন ১৩ উইকেট নিয়েছিলেন ব্রড। ২৩.৩৭ গড়ে অ্যান্ডারসন নিয়েছিলেন ৮ উইকেট।
ব্যাটারদের ব্যর্থতায় অ্যাশেজ হারলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে অনেকটা বদল আনেন সেসময়ের অ্যান্ড্রু স্ট্রাউস, পল পলিংউড ও জেমস টেইলরকে নিয়ে গড়া অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেল। যদিও বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম ইংলিশদের দায়িত্ব নেয়ার পর তাকে ফেরানো হয়। জাতীয় দলে ফিরে নিয়মিত পারফর্মও করেছেন ব্রড।
পারফরম্যান্সের কারণে সামনের অ্যাশেজের দলেও অ্যান্ডারসনের সঙ্গে দেখা যেতে পারে তাকে। এদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচকদের নেয়া সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন অভিজ্ঞ এই পেসার। ছুটি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরা ব্রড জানান, ওয়েস্ট ইন্ডিজে বাদ পড়ার কারণে তিনি বর্তমান অবস্থানে রয়েছেন।
এ প্রসঙ্গে ব্রড বলেন, ‘তর্কসাপেক্ষে এই সিদ্ধান্তটি (ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ) আমার ক্যারিয়ার বাঁচিয়েছিল। আমি যদি তখন সেই সফরে যেতাম তাহলে আমি নিশ্চিত নই যে এখন এখানে থাকতাম কিনা।’
ক্যারিবীয় সফর থেকে বাদ পড়ায় এক সপ্তাহেহর মাঝে নিজের মানসিকতা পরিবর্তন করেছিলেন বলে জানান ব্রড। সেই সঙ্গে নিজেকে ভাগ্যবান মানছেন টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৬ উইকেট নেয়া এই পেসার।
ব্রড বলেন, ‘আমার মনে হয় না নির্বাচকরা এটা এভাবে ভেবে করেছিল। তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এক বছরে পেছন ফিরে তাকালে হয়তো আমি ক্যারিবীয় সফর মিস করতে চাইতাম না। তবে এটা আমার জন্য ভালো ছিল। যখন আমি বাদ পড়েছিলাম তখন এক সপ্তাহের মাঝে আমি আমার মানসিকতা পরিবর্তন করেছিলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ