ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আজ সাকিব-সোহানের ভাগ্য নির্ধারণের ম্যাচ
আজ ১২ ফেব্রুয়ারি রোববার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটরের সেই জমজমাট লড়াই শুরু হবে। এই ম্যাচের জয়ী দল কোয়ালিফায়ার-১ এ সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।
বিপিএলের এই এলিমিনেটর ম্যাচে এই দুই দল মাঠে নামার আগে লিগের শেষ ম্যাচে উভয় দলই হারের তেতো স্বাদ পেয়েছে। ফলে সাত ফ্রাঞ্চাইজির টুর্নামেন্টে তৃতীয় স্থান পাওয়া রংপুর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট ও চতুর্থ হওয়া বরিশাল ১২ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করেছে।
এদিকে পিএসএলকে সামনে রেখে পাকিস্তানি ক্রিকেটাররা নিজ দেশে ফিরে যাওয়ায় প্লে-অফের ফ্রাঞ্চাইজিগুলো দলের শক্তি বাড়াতে ঢালাওভাবে পরিবর্তন এনেছে। তাই শেষ মুহূর্তে তারা দলে ভিড়িয়েছে মুজিব-উর-রহমান, দাসুন সানাকা, ডোয়াইন ব্রাভো ও নিকোলাস পুরানকে।
বরিশাল ম্যানেজমেন্টও শেষ মুহূর্তে খেলোয়াড় টানার কাজে ব্যস্ত। কারণ পাকিস্তানি মিডল অর্ডার ইফতিখার আহমেদের অভাব মেটাতে লঙ্কান মারকুটে মিডল অর্ডার ভানুকা রাজাপাকশে দলের সাথে যুক্ত হয়েছেন। উক্ত পাঁচ বিদেশি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ লিগ খেলে বিপিএল মাতাতে এসেছেন।
রাউন্ড রবিন লিগের দু’বারের সাক্ষাতে বরিশালের সাথে একবারও পারেনি রংপুর। দুবারই সহজে জিতেছে সাকিবের দল। প্রথমবার ১০ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে সাকিবের বরিশাল। ১৯ জানুয়ারি চট্টগ্রামে বরিশাল জিতেছে ৬৭ রানে।
তবুও এলিমিনেটরের যুদ্ধে মাঠে নামার আগে সোহানের রংপুর শিবির বেশ হয়েছে সুসজ্জিত। এখন সাকিবের বরিশাল মাঠে তাদের কিভাবে মোকাবলা করে অনেক সাফল্যের রূপকার সাকিব দলকে টেনে তুলতে পারেন কি না সেটাই দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ