ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে । সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর থেকে অবশ্য জয়হীন বাংলাদেশের মেয়েরা। ১৫ ম্যাচে জয় না পাওয়ার খরা কাটাতে চায় বাংলাদেশ। যেখানে ১২ ফেব্রুয়ারি তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়েছে চামারি আতাপাত্তুর দল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। যদিও সেটি নারী এশিয়া কাপের ম্যাচ ছিল। লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে পরে মোমেন্টাম ধরে এগোতে চান জ্যোতি।
নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।’
২০২২ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাছাই পর্ব খেলে আসায় মুল বিশ্বকাপের গুরুত্ব তারা জানেন বলে জানান জ্যোতি। বড় দলগুলোর সঙ্গে লড়াইয়ের সামর্থ্য আছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। এবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশ। এদিকে শুধু অংশগ্রহণ করতে নয়, লড়াই করতে বিশ্বকাপে গেছেন তারা, এমনটা জানান জ্যোতি।
তিনি বলেন, ‘আমরা বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। তাই এই মঞ্চের মূল্য আমরা জানি। সামনের দিকে তাকিয়ে আছি আমরা। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য বড় সুযোগ এটি। আমাদের সামর্থ্য আছে বড় দলগুলির সঙ্গে লড়াই করার। আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি তা দেখানোর সুযোগটি নিতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ