ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের ফাইনালে আজ রিয়ালের-আল-হিলাল, দেখে নিন সময় সুচি
আজ ১১ ফেব্রুয়ারি শনিবার রাত ১টায় মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে সৌদি প্রো লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব আল-হিলাল। এই ফাইনালে তাদের প্রতিপক্ষ গপ্ত আসরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় সৌদি আরবের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এবার প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার আকাশ সমান স্বপ্ন সালেম আল দাওশিরি-সালেহ আল শেহরিদের চোখেমুখে।
তবে এই ধাপ পার করতে তাদের পাড়ি দিতে হবে আকাশসম পথ। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত আসরে ইউরোপের সেরা হওয়ার সঙ্গে লা লিগার শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের পঞ্চম শিরোপার খুব কাছে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
তবে কার্লো আনচেলত্তির শিষ্যরা বিশ্বকাপের বিরতির পর থেকেই মাঠে অনেকটা নিষ্প্রাণ। করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়ররা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে। তবে ক্লাব বিশ্বকাপে সে ব্যর্থতা হাতড়ে নিজেদের সেরাটা খুঁজে পেতে মরিয়া গ্যালাক্টিকোরা।
তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন লস ব্লাঙ্কোসরা। আল হিলালের বিপক্ষে নামার আগে শেষবারের মতো নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে পুরো দল। ইনজুরির ধাক্কা কাটিয়ে দলে ফিরছেন ফরোয়ার্ড করিম বেনজেমা ও ডিফেন্ডার মিলিতাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ