ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ইনজুরিতে মেসি
তবে সময়টা কোন ঘরে বসে থাকা নয়। সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে ইনজুরিতে পড়েছেন দলের সেরা ফুটবলার লিওনেল মেসি। আগামীকাল শনিবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি আর্জেন্টাইন অধিনায়ককে।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পূরণ করেছে দেশের এবং নিজের অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এবার পিএসজির জার্সিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য ছিল সাতবারের বর্ষসেরা ফুটবলারের।
মার্সেই কাছে হেরে ফরাসি কাপের বিদায়ের পর সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ। যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি ও পিএসজির ভক্তরা।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলা হচ্ছে না এলএমটেনের। ইএসপিএন জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাও নামতে পারেন মেসি। তবে বাভারিয়ানদের বিপক্ষে মেসিকে পাওয়া যাবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে হ্যামস্ট্রিং চোটে পড়েন দলের তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই গুরুত্বর হওয়ায় পিএসজির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে। এবার ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন মেসিও।
তবে দুই তারকার ইনজুরি নিয়ে ভিন্ন কথা বলছেন বায়ার্ন কোচ ইউরিয়ান নাগলসমান। তার দাবি মেসি এবং এমবাপ্পের ইনজুরি নিয়ে মাইন্ড গেম খেলছেন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে পিএসজি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ