ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-রোনাল্ডোদের সেই মাঠেই এবার ইন্ডিয়ার ফুটবল
দুসদান্ত এক ম্যাচ উপভোগ করেছিল ফুটবল বিশ্ব। মেসি-রোনাল্ডো-এমবাপে-নেইমার-রামোসদের সেই হাইভোল্টেজ ম্যাচ বিশ্ব ফুটবলের কুলীন ভেন্যুতে তুলে দিয়েছিল সৌদির ফুটবল এই মাঠকে।
বুথল্ল বিশ্বের সেরা দুই তারকা মেসি-রোনাল্ডোর ম্যাচে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন অমিতাভ বচ্চন। সেই কিং ফাহাদ স্টেডিয়ামেই এবার সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল হবে। রাজ্য ভিত্তিক জাতীয় ফুটবলের চ্যাম্পিয়নশিপের মেগা এই টুর্নামেন্ট যে সৌদিতে আয়োজিত হবে, তা আগেই ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এবার সেই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে দিলেন এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ।
মার্চের ১-৪ তারিখে প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দেন সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল হবে সৌদির বিখ্যাত এই স্টেডিয়ামে। জানিয়েছেন, সৌদি ফুটবল সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। “ভারতীয় ফুটবলের বড় মুহূর্ত হাজির হল। যে চার রাজ্য সন্তোষ ট্রফির সেমিতে পৌঁছবে, তারা সৌদিতে চূড়ান্ত লড়াইয়ের সুযোগ পাবে।” বলেছেন তিনি। শুক্রবার থেকেই শুরু হচ্ছে সন্তোষ ট্রফি। শাজি বলছেন, সৌদির খেলার লোভনীয় সুযোগ টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করে তুলবে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ক্লাবে নাম লিখিয়েছেন সৌদিতে, সেই আল নাসেরের হোম গ্রাউন্ড ছিল কিং ফাহাদ স্টেডিয়াম। বছর দুয়েক আগে মরশুল পার্কে হোমগ্রাউন্ড বদলে নেয় আল নাসের। এখনও সৌদি প্রো লিগের আল শাবাব এবং আল হিলাল ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে কিং ফাহাদ স্টেডিয়াম। সৌদি জাতীয় দলেরও হোমগ্রাউন্ডও এই মাঠ।
মেসি-রোনাল্ডো প্রদর্শনী ম্যাচের আগেই এই মাঠে স্প্যানিশ সুপার কাপ আয়োজিত হয়েছিল। রুদ্ধশ্বাস ফাইনালে বার্সেলোনা ৩-১ গোলে রিয়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
ইতিহাসের ছোঁয়া থাকা সেই মাঠেই এবার হচ্ছে ভারতীয় ফুটবলের সেরার লড়াই!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ