ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফার বর্ষসেরা তিন গোলরক্ষকের তালিকা প্রকাশ, দেখে নিন মার্তিনেজের অবস্থা
ফিফার এই আয়োজনে ২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর-এই সময়ে পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। পরে এই তালিকা থেকে দুজনকে বাদ দিয়ে দেয়। ফলে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করে ফিফা। এই তালিকায় জায়গা হয়নি কাতার বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের অ্যালিসনের। জাতীয় দলের কোচ ও অধিনায়ক এবং গণমাধ্যমকর্মী ও ফুটবলপ্রেমীদের ভোটে এই তালিকা তৈরি হয়।
এখন পর্যন্ত অনুমিতভাবে সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক মার্তিনেজ। কাতার বিশ্বকাপে শুরু থেকে শেষ পর্যন্ত গোলপোস্টের নিচে মার্তিনেজ ছিলেন চীনের প্রাচীর হয়ে। একের পর এক দেখিয়েছে তার অবিশ্বাস্য গোল সেভ। ম্যাচগুলোতে দারুণ কিছু সেভ ছাড়াও ঠেকিয়েছেন কয়েকটি পেনাল্টিও কিকও। সব মিলিয়ে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও পান তিনি।
কাতার বিশ্বকাপে চমক দেখানো দলের নাম ছিল মরক্কো। দলটির গোলরক্ষক ইয়াসিন বোনো ছিলেন আরও এক কাঠি সরেস। গোলপোস্টের নিচে দারুণ করেছেন তিনি। আফ্রিকার প্রথম দল হিসেবে তাদের বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠায় দারুণ অবদান রাখেন তিনি। শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে টাইব্রেকারে তিনটি শট ফিরিয়ে দেন তিনি। শেষ আটে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও বোনো ছিলেন উজ্জ্বল।
অন্যদিকে থিবো কোর্তোয়া জাতীয় দলের চেয়ে ক্লাব ফুটবলের পারফরম্যান্সের জন্য সেরা তিনে জায়গা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে রাখেন দারুণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ফুটবলের ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে সাফল্যের পথে রাখতে বেলজিয়ান এই গোলরক্ষক ১৩ ম্যাচে ৫৯টি সেভ করেন; পাঁচ ম্যাচে তার জালের নাগাল পায়নি প্রতিপক্ষ। কে হচ্ছেন বর্ষসেরা গোলরক্ষক, তা জানা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ