ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির বার্সা থেকে বিদায়ের দীর্ঘ দিন পরে বার্সা ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মেসির ভাই
বিশ্ব সেরা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বার্সা ছেড়ে যাওয়ায় শক্তিমত্তায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল বার্সেলোনা। তবে এই অবস্থায় বেশিদিন থাকতে হয়নি তাদের। ধীরে ধীরে কাটিয়ে উঠছে সেই দুরবস্থা। এতবে রই মধ্যে লিওর ভাই মাতিয়াস মেসির এক বক্তব্য উসকে দিল কাতালান ভক্তদের।
লিওনেল মেসির আগে বার্সেলোনার কোনো ইতিহাসই ছিল না বলে মন্তব্য করেছিলেন বিশ্ব সেরা আর্জেন্টাইন তারকার ভাই মাতিয়াস। যে কারণে তোপের মুখে পড়েছিলেন। কয়েকঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য সরিয়ে নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।
ইনস্টাগ্রামে মাতিয়াস লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলেছি এ বিষয়ে নিজেকে পরিষ্কার করতে চাই আমি। নিজের ছেলে বন্ধুদের সঙ্গে কেবল মজা করছিলাম। বার্সার মতো বড় ক্লাবকে নিয়ে আমি এমনটা কীভাবে ভাবতে পারি! তাদের ইতিহাস আমার পরিবার ও লিওকে (মেসি) অনেক কিছু দিয়েছে। আমাদের কাছে, কাতালুনিয়া আমাদের দ্বিতীয় বাড়ি এবং এটা লোকে জানে। আমি খুবই দুঃখিত এবং সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে বার্সা ভক্তদের কাছে। শেষে একটা কথা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভেতর আমি কেবল ইনস্টাগ্রামেই আছি। ’
এর আগে ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে মাতিয়াস বলেছিলেন, ‘আমি সম্প্রতি একটা আর্টিকেল দেখছিলাম যেখানে লেখা হয়েছিল যে এই মৌসুম শেষে মেসি বার্সেলোনায় ফিরতে পারে। সেটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন হুয়ান লাপোর্তাকে (বার্সা প্রেসিডেন্ট) ক্লাব থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। মেসির আগে বার্সেলোনার কোন ইতিহাস ছিল না। আজ বার্সেলোনা এই জায়গায় আছে শুধুমাত্র মেসির জন্য। কিন্তু স্প্যানিশ মানুষরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ