ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএল চলাকালীন সময়ে মাশরাফি কে নিয়ে বললেন আমির
পিএসএল খেলতে পাকিস্তান চলে যাওয়ায় দুই বোলারের অভাব শেষ ম্যাচে অনুভব করেছে সিলেট। ১৭০ রান পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারেনি। এক ম্যাচের জন্য তাদের উড়িয়ে আনার পেছনে একটাই কারণ ছিল প্রথম কোয়ালিফায়ার খেলা। সিলেট নিজেদের পরিকল্পনায় সফল। সঙ্গে অধিনায়ক মাশরাফি একাদশে ফিরে নেতৃত্বের দায়িত্ব নেওয়ায় জয়ের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়।
গোটা দলের পেশাদারিত্ব ও অধিনায়ক মাশরাফির নেতৃত্বে রীতিমত মুগ্ধ আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলা আমির তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মিলে না।’
বিপিএলে বেশ ভালো সময় কেটেছে আমিরের। ১১ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন ৬.১৩ ইকোনমি রেটে। এক ম্যাচ বেশি খেলা নাসির ১৬ উইকেট নিয়ে রয়েছেন তার উপরে।
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। আমির খেলবেন করাচি কিংসের হয়ে। বিপিএলের পারফরম্যান্স সেখানে খুব কাজে আসবে বলার অপেক্ষা রাখে না।
আমিরের সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করেছেন রেজাউর রহমান রাজা। জাতীয় দলের স্কোয়াডে থাকলেও তার এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ৪ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়ের নায়কও ছিলেন এ পেসার। রাজাকে বেশ প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে আমিরের, ‘রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি এই পরিশ্রম ধরে রাখে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে।’
দলকে কোয়ালিফায়ারে তুলে আমির ফিরে গেলেও তার বিশ্বাস দল ফাইনাল জিতবে এবং ভালো ক্রিকেটই খেলবে, ‘আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশা করি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ