ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিদায় নিলেন মেসি- নেইমার
ক্লাসিকোয় চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্দেসের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।
ছয় মিনিট পর দারুণ ব্লকে মার্সেইকে এগিয়ে যেতে দেননি মেন্দেস। ষোড়শ মিনিটে মালিনোভস্কির শট ঠেকিয়ে পিএসজির ত্রাতা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। ঠাণ্ডা মাথার স্পট কিকে ইতালিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন সানচেস। চেঙ্গিস আন্দারকে অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার রামোস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল মার্সেই।
৩৮তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর আর্জেন্টিনা অধিনায়কের ফ্লিক থেকে বল পেয়ে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন নেইমার। চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে।
পাল্টা আক্রমণে সানচেসের শট হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক। পরের মিনিটে আন্দারের শট যায় ক্রসবার ঘেঁষে।
এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। মাঝমাঠে বল পেয়ে কয়েক জনের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন মেসি। মার্সেইয়ের এক জনের গায়ে লেগে যায় পোস্টের বাইরে দিয়ে। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রামোস। এরপরই বাজে বিরতির বাঁশি।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।
সমতা ফেরাতে একের পর এক আক্রমণে স্বাগতিকদের ভীষণভাবে চেপে ধরে পিএসজি। তবে অসাধারণ দৃঢ়তায় সব ঠেকিয়ে দেয় মার্সেই। একেবারে শেষ দিকে গিয়ে গোলরক্ষকের কিছুটা পরীক্ষা নিতে পারে ক্রিস্তফ গালতিয়ের দল।
পাঁচ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেন্দেসের শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে! তিনি শট নেওয়ার সময় অকারণেই অফসাইড পজিশন ছিলেন রামোস। ফিরতি বল তিনি জালে পাঠালেও তাই মেলেনি গোল। নষ্ট হয় সুবর্ণ সুযোগ।
পরের মিনিটে মেসির দারুণ ক্রসে ছুটে গিয়ে হেড করেন স্প্যানিশ এই ডিফেন্ডার। তবে সেটা যায় একদম গোলরক্ষক বরাবর। সহজেই ফেরান লোপেস। তাতে ফরাসি শেষ ষোলোতেই থেমে যায় মেসি-নেইমারদের পথ চলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ