ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামের তরুণ ক্রিকেটারদের যে বার্তা দিল নিহাদুজ্জামান
বিপিএলের এই আসরে চট্টগ্রামের বর্তমান দলে সবচেয়ে বড় দেশি তারকা বাংলাদেশ জাতীয় দলের বিগ হিটার আফিফ হোসেন। গত কয়েক বছর ধরেএই তারকা ক্রিকেটার জাতীয় দলে নিয়মিত হলেও বয়সে এখনও তরুণ এই ব্যাটার। তাছাড়া বিদেশীদের ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত দলটার সবচেয়ে ধারবাহিক ব্যাটার পাক তারকা উসমান খান। পাকিস্তানি এই তরুণ ব্যাটার আসরে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।
এই প্রসঙ্গে চট্টগ্রামের স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামান বলেন, 'চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবসময় তরুণ খেলোয়াড়দের প্রমোট করে। তো তারা এবছরও সুযোগ দিছে। আমরা কেউ কেউ সুযোগ কাজে লাগাতে পেরেছি। তবে পুরো দল যদি ধারাবাহিক হতে পারতো তাহলে আরো ভালো লাগতো।'
বিপিএলের নবম আসরে চট্টগ্রামের বোলিং ইউনিটের অন্যতম সেরা পারফর্মার ছিলেন নিহাদুজ্জামান। এই তরুণ স্পিনার এর আগে আরও দুইবার বিপিএলে খেললেও কখনো সেভাবে পারফর্ম করতে পারেননি। তবে এবার শুরু থেকেই লাইম লাইট নিজের করে নিয়েছেন।
এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১২ উইকেট। আসরের সেরা উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন এই তরুণ স্পিনার। যেখানে এক ম্যাচেই ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
নিহাদুজ্জামান বলেন, 'এটা আমার তৃতীয় বিপিএল। সবমিলিয়ে এই আসরটা আমার জন্য ভালো গেছে। কিন্তু দল হিসেবে যদি আরেকটু ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরোও ভালো হতো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ