ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ছাড়াও অন্য যে নতুন দায়িত্ব পেলেন পাকিস্তানের তারকা পেসার নাসিম
কোয়েটার আইজি পুলিশ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে আন্তরিকতা প্রকাশ করে নাসিম বলেন, ‘ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে তা আমি উপলব্ধি করতে পেরেছি। তাঁরা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন পরিষেবা সহজ ভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন তাঁরা।’
নাসিম আরও বলেন, ‘এনসিএ-তে আমাদের সাথে যারা নিযুক্ত আছেন তারা আমাদের সুরক্ষার জন্য রাতে জেগে থাকেন। অন্যদিকে আমি রাতে ভালো করে বিশ্রাম না পেলে কাজও করতে পারি না। পুলিশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে এবং তাদের সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’
Honored to be appointed as the Goodwill Ambassador of Balochistan Police. #BalochistanPolice pic.twitter.com/hFlZZ3IKNG
— Naseem Shah (@iNaseemShah) February 4, 2023
মাত্র ২০ বছর বয়সী এই জোরে বোলার পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১৫টি টেস্ট ম্যাচ। পাঁচটি একদিনের ম্যাচে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। দ্বিতীয় কনিষ্ঠ বলার হিসেবে নিয়েছেন পাঁচটি উইকেট। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দেন তিনি। জাতীয় দলের সঙ্গে সঙ্গেই খেলেছেন অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে। নাসিম শাহ প্রথম পাকিস্তানের বোলার নন যিনি এই সম্মানে ভূষিত হয়েছেন।
গত বছর জুলাই মাসে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে গুডউইল অ্যাম্বাসেডর করে খাইবার পাখতুনখোয়া পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ