ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবল বিশ্বে নতুন ইতিহাস গড়ে ফাইনালে সৌদির সেই ক্লাব
দিন দিন সৌদি আরবের ফুটবল যে কতটা উন্নতি করছে তার প্রমাণ পাওয়া গেল বসিহকাপের পরেও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে চরম ভাবে হারিয়ে ফাইনালে উঠেছে এশিয়ার এই ক্লাব আল হিলাল।
গতকাল ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তাঞ্জিয়ারে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল হিলাল। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টির সুবাদে স্পট কিক থেকে গোল করে আল হিলাল ক্লাবকে এগিয়ে দেন সালেম আল দাওশিরি। তবে এই ম্যাচের ২০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রোর গোলে সমতায় ফেরে ফ্লামেঙ্গো। তবে বিরতিত আগেই আবারও লিড নেয় সৌদি ক্লাব আল হিলাল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্লামেঙ্গোর ডি-বক্সে ফাউলের শিকার হন। এতে রেফারি গারসনকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিলিয়ান ক্লাবটি। আবারও সফল একটি স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন সালেম দাওশিরি। বিরতির পর মাঠে ফিরে ফ্লামেঙ্গো ম্যাচে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে। তবে উল্টো আরও একটি গোল হজম করে বসে তারা।
৭০তম মিনিটে গোল করে সৌদির ক্লাবটির জয় প্রায় নিশ্চিত করে দেন লুসিয়ানে ভিয়েত্তো। ম্যাচের শেষ মুহূর্তে পেদ্রো আরেকটি গোল করে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। এতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে ফাইনালে উঠেছে এশিয়ান চ্যাম্পিয়নশীপে তিনবার শিরোপা জেতা দলটি।
এর আগে ২০১৯ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুলের কাছে পরাজয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে শিরোপা খোয়াতে হয়েছিল ফ্লামেঙ্গোকে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসে তিনবারের বিজয়ী এই ক্লাব এবার বিদায় নিলো সেমিফাইনাল থেকেই।
আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মিসরের ক্লাব আল-আহলির মুখোমুখি হবে হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে সৌদির ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্লাবটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ