ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ২ বছর নিষিদ্ধ পাক তারকা আফ্রিদি
খবরের শিরোনাম নেতিবাচক এক কারণে। ফিক্সিংয়ের মতো ঘৃণ্য অপরাধে নিজেকে জড়ানোয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের এই পারফর্মারকে নিষিদ্ধ করেছে পিসিবি দুর্নীতি দমন বিভাগ।
এটা নতুন কিছু নয়, পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিংয়ের কলঙ্কের দাগ লেগে আছে বহু আগে থেকেই। অনেক বাঘা বাঘা ক্রিকেটারও পা দিয়েছেন এই ফিক্সিংয়ের ফাঁদে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের কাউন্সেলিং করে কলঙ্ক ঘোচার আপ্রাণ চেষ্টা করলেও বারবার সেই ফাঁদেই পা দিচ্ছেন ক্রিকেটাররা।
আসিফ আফ্রিদির বিরুদ্ধে ক্রিকেটের দুটি ধারা ভঙ্গের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর তাকে নিষিদ্ধ করে পিসিবি। তবে সে সময় তদন্ত কার্যক্রম চলছিল দেখে শাস্তির নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়নি বা নিষেধাজ্ঞার সময়সীমা জানানো হয়নি। তার ২ বছরের নিষেধাজ্ঞা গত ২ সেপ্টেম্বর থেকে গণনা করা হবে।
অপরাধ বিবেচনায় আসিফ আফ্রিদিকে আজীবন নিষিদ্ধ করার সুযোগ থাকলেও তার অনুশোচনাবোধের কারণে শাস্তির মাত্রা কমে আসে। পাকিস্তানের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ, ৪২টি লিস্ট 'এ' ম্যাচ এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
এই বোলিং অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৮টি, লিস্ট 'এ' ক্রিকেটে ৫৯টি ও টি-টোয়েন্টিতে ৬৩টি উইকেটের মালিক। খাইবার পাখতুনখাওয়ার হয়ে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলে থাকেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়া মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ