ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আইপিএলের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে সালমা-রুমানা, জেনে নিন ভিত্তিমূল্য

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১১:০৩:২৩

আইপিএলের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে সালমা-রুমানা, জেনে নিন ভিত্তিমূল্য

এই বাংলাদেশের ৯ জন নারী ক্রিকেটার হলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মণি ও সোবহানা মোস্তারি।

চলতি বচরের আগামী মার্চে অনুষ্ঠিতব্য ডব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সেই নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এই ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি না থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদ।

এছাড়া বাংলাদেশি তারকা নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মণি ও সোবহানা মোস্তারি ৩০ লাখ টাকা এবং তরুণ ক্রিকেটার স্বর্ণা আক্তার ২০ লাখ টাকা রুপির ক্যাটাগরিতে নিলামে উঠবেন।

বোর্ড সূত্রে জানা যায় যে, এই নিলামে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার দল পাবেন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ১২ কোটি রুপি পর্যন্ত খরচ করার সুযোগ পাবে, কিনতে পারবে ১৫ থেকে ১৮ জন খেলোয়াড়। পাঁচ দলের একেকটি স্কোয়াডে ৫ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যাবে না। প্রসঙ্গত, নিলামে মোট ২৪৩ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ