ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিদেশি ক্রিকেটার রাসেল-নারাইনকে ছাপিয়ে মুকিদুলের ৫ উইকেট
বিপিএলের এবারের আসরের ৩৮তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে সবগুলো উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল।
নিজের করা দ্বিতীয় ওভারেই এনামুল হক বিজয়ের বিদায় দিয়ে শুরু হয় ফরচুন বরিশালের ব্যাটিং পতন। ৩ রানে এই ওপেনারের বিদায়ের পর আরেক ওপেনার ফজলে মাহমুদ উইকেট হারান ৮ রানে। তিনে নেমে বেশ কিছুক্ষণ টিকে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অপরপ্রান্তে সাকিব আল হাসান ৬ ও ইফতেখার আহমেদ ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
মুকিদুলের দুর্দান্ত বোলিংয়ে টিকতে পারেননি মাহমুদউল্লাহও। ২৬ বলে ৩৬ রান করে বোল্ড হন তিনি। এরপর মেহেদি হাসান মিরাজ ও করিম জানাত কিছুক্ষণ দলকে টানতে থাকেন। ৩৭ বলে তারা গড়েন ৪৭ রানের জুটি। মিরাজকে ১৭ রানে বিদায় করে এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। এরপর জানাতকে ফেরান মুকিদুল। সাঝঘরে ফেরার আগে তিনি খেলেন ২৬ বলে ৩২ রানের ইনিংস। পরের বলেই মোহাম্মদ ওয়াসিমকেও ফেরান মুকিদুল।
শেষদিকে খালেদ আহমেদ ও চতুরাঙ্কা ডি সিলভা উইকেট হারালে অল্প রানেই থেমে যায় বরিশালের ইনিংস। কুমিল্লার পক্ষে ৩ ওভার ১ বলে ২৩ রান খরচায় ৫ উইকেট নেন মুকিদুল। মোস্তাফিজ, রাসেল ও তানভির নেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ