ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারকা ফুটবলার বাদ দিয়ে দল ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ
বর্তমান সময়ে মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না এই ক্লাবের।। স্প্যানিশ লা লিগার মত আসরে সবশেষ তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এই অবস্থায় ইনজুরিতে আছেন দলের অন্নতমতারকা করিম বেনজেমা, থিবো কোর্তোয়াসহ লুকাস ভাজকেজ এবং দুই ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফারলাঁ মেন্দি।
বেনজেমা, কোর্তোয়া ও মিলিতাওকে দ্রুত পাওয়া গেলেও গুরুতর চোট আক্রান্ত ভাসকেজ ও মেন্দি। এদের বাইরে রেখেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ। আগামী বুধবার মিসরের দল আল আহলির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।
এর আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পান বেনজেমা ও মিলিতাও। আর মায়োর্কার বিপক্ষে নামার আগে অনুশীলনের সময়ে কুঁচকিতে চোট পান কোর্তোয়া।
ইনজুরিতে জর্জরিত রিয়ালের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। ক্লাব বিশ্বকাপের পর কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুলের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।
আর লা লিগার ম্যাচ তো আছেই। এমন ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আনচেলত্তি, ‘আমরা কখনোই কোনো ম্যাচ বাদ দিতে চাই না। কিন্তু সূচি বেশ চমকপ্রদ, খেলার কোনো শেষ নেই। লা লিগা, ফিফা, উয়েফা, স্প্যানিশ এফএ সবাই নিজেদের ম্যাচ খেলাতে চায়। তারা আমাদের একটি দিনও বিশ্রাম নিতে দেবে না।’
দলের তারকা ফুটবলারদের ইনজুরির শিরোপার লড়াই চালিয়ে যেতে চান তিনি, ‘আমরা কোনো টুর্নামেন্টকেই বাদ দিয়ে দিচ্ছি না। সব জায়গাতেই আমরা (শিরোপার) কাছাকাছি আছি। কোপা দেল রেতে সেমিফাইনাল, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো, ক্লাব বিশ্বকাপে সেমিতে আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ