ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিপিএল মাথাতে ঢাকায় আসছেন লঙ্কান অধিনায়ক ও টপলি

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১২:৫৬:২৪

বিপিএল মাথাতে ঢাকায় আসছেন লঙ্কান অধিনায়ক ও টপলি

অন্যদিকে আসরের অন্যতম শক্তিশালি দল ফরচুন বরিশাল এবার দলে ভিড়িয়েছে দাসুন শানাকাকে। এই লঙ্কান অলরাউন্ডার গত কয়েকদিন ধরেই ব্যাস্ত সময় পার করেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। অন্য গরয়া আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। আসরের শুরু দিকে তিনি অফফর্মে থাকলেও শেষ দিকে এসে ব্যাট হাতে রান পেয়েছেন।

আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে করেছিলেন ১১ রান। আর বল হাতে ১৯ রান খরচ করে উইকেট শুন্য ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে আসরে নিজের শেষটা রাঙিয়েছেন তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে।

সবমিলিয়ে আসরে ৯ ম্যাচ খেলেছেন শানাকা। সেখানে ৭ ইনিংসে প্রায় ২১ গড়ে ১৪৮ রান করেছেন তিনি। আর দুই ইনিংসে বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি এই পেস বোলিং অলরাউন্ডার। তার সাম্প্রতিক ফর্ম আপ টু দ্য মার্ক না হলেও তার ওপর ভরসা রাখছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ