ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে যেতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
এখন পর্যন্ত দুই ম্যাচে সমান একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট করে নিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ ও অন্য শক্তিশালি দল ভারত। এই টুর্নামেন্টে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে আসরে টিকে রয়েছে নেপাল, তবে দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট আদায় করতে না পারায় ছিটকে গেছে ভুটান।
আজ ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার বাংলাদেসের কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে, আর বিকেল ৩টায় ভারতের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। ভুটানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করলেই বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়ে যাবে। তবে দিনের প্রথম ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে বাঘিনীদের হারলেও কোনো সমস্যা হবে না।
এই আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-১ গোলে নেপালকে হারিয়ে শুরু করেছিল আসরের পথ চলা। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে না পারলেও গোলশূন্য ড্রয়ে শেষ করেছিল। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। আর নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের রেসে টিকে রয়েছে।
নেপালের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হবে। পাশাপাশি বাংলাদেশও উঠে যাবে ফাইনালে। রাতের ম্যাচে ভুটানের বিপক্ষে কোনো ফলই তখন বাংলাদেশের জন্য বাধা হবে না। হারলেও ৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে খেলতে পারবে শামসুন্নাহাররা। নেপাল হারলে ফাইনাল নিশ্চিত করেই ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
তবে বাংলাদেশের মেয়েরা অন্য ম্যাচ নিয়ে ভাবছে না। শাহেদা আক্তার-রুপনা চাকমাদের সামনে এখন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে শিরোপা জিততে পারলে সিনিয়রদের মতো জুনিয়র পর্যায়ে ৫ মাসের ব্যবধানে আরও একবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে বাংলাদেশের মেয়েরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ