ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘পাকিস্তানে না এলে জাহান্নামে যাও’
শুরু হয় নতুন সমালোচনা। কোন ভাবে যেন এই সমালোচনার শেষ হচ্ছে না। তবে এবার এই সমালোচনারউত্তাপ ছড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। এবার তিনি ভারতকে সরাসরি জাহান্নামে যেতে বললেন।
ক্রিকেটের সব থেকে বড় সংস্থা আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছরের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু পাকিস্তানে খেলতে যেতে নয় ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ তো বলেই দিয়েছেন, ‘পাকিস্তানে এশিয়া কাপ হলে খেলতে যাবে না ভারত।’
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের এমন সিদ্ধন্তের সঙ্গে কোনোভাবেই একমত হতে চাইছে না। সদ্য বাহরাইনে অনুষ্ঠিত এসিসির সভায়ও পিসিবি সভাপতি নাজম শেঠি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করার প্রস্তাব তুলেছিলেন। কিন্তু বাহরাইনেও এই সিদ্ধান্ত মীমাংসিত হয়নি। বরং সেই এসিসির বৈঠক শেষে জানানো হয়েছে মার্চে সিদ্ধান্ত আসতে পারে।
এমন অবস্থায় এশিয়া কাপ খেলতে ভারতের পাকিস্তানে না আসা নিয়ে বেশ ক্ষোভ ঝেড়েছেন জাভেদ মিয়াঁদাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যকার পিএসএলের প্রদর্শনীমূলক ম্যাচ চলাকালীন বড় মিয়া খ্যাত এই পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি বলেন,
‘ভারত জাহান্নামে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।
পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে, তাদের জনতা তাকেও ছাড়বে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ