ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হুট করে চরম শাস্তির মুখে ম্যানসিটি
গত ২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ম্যানসিটির মালিকানা সত্ব কেনার পর গত মৌসুমে ক্লাবটি ষষ্ঠ শিরোপা জিতেছে। স্বল্প সময়ে সাফল্য পাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতে গিয়ে নিয়ম ভঙ্গ করা হয়ে থাকতে পারে। এ সংক্রান্ত নিয়ম লঙ্ঘের কারণে পয়েন্ট কর্তন ও প্রিমিয়ার লিগ থেকে অবনমনের মতো কঠোর শাস্তির সুপারিশ করা হতে পারে বলে কমিশন জানিয়েছে।
প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, সঠিক আর্থিক তথ্য ও ক্লাব সম্পর্কে যাতে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় এ সংক্রান্ত কাগজপত্র প্রদান করতে হবে।
ক্লাবটির রাজস্ব, পৃষ্ঠপোষকতা খাত, অপারেটিং খরচ, পরিচালক এবং খেলোয়াড়দের পরিশ্রমিকের বিবরণী প্রদান সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়। নিয়ম ভঙ্গ করার পাশাপাশি এ সংক্রান্ত তদন্তে ক্লাবের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ আনা হয়।
২০২০ সালের এমন নিয়ম লঙ্ঘনের জন্য ম্যানসিটিকে প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন পাউন্ড জরিমানা করে উয়েফা। আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় খেলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যদিও খেলাধুলার আরবিট্রেশন কোর্ট উয়েফার দেয়া এ শাস্তি বাতিল করে। ৩০ মিলিয়নের পরিবর্তে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ