ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এই মাত্র শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের হট ফেভারিট দল পাকিস্তান। সেই পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১০১ রান টার্গেট দেয় বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে বল করতে নেমে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারের বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচ শুরুর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে পাকিস্তান নারী দল ব্যাট করতে নেমে ১৬ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করেন। এর ফলে পাকিস্তান ক্রিকেট দল .২৪ বল হাতে থাকতে ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন তারা।
আগে ব্যাট করা বাংলাদেশ দলীয় শতক পেরোয় শামীমা সুলতানার ব্যাটে। এই ব্যাটার করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। এছাড়াও সোবহানা মোস্তার ১৮, অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ১৫ রান। পাকিস্তানি নারীদের পক্ষে নিদা দাঁর এবং নাশরা সান্ধু ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অবশ্য মারুফার বোলিং আক্রমণে খেই হারিয়ে ফেলে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে আসা মারুফা ২২ রানের মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নেন। তবে এরপর পাকিস্তানি বাকি ব্যাটারদের অল্প কিন্তু কার্যকরী ইনিংসের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
এরমধ্যে পাঁচে নামা নিদা দারের ১৯ বলে ২৪ এবং আয়েশা নাসিমের ১০ বলে ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ২০ রানের সুবাদে সহজ জয় পায় পাকিস্তান। এই দুই ব্যাটার ছাড়াও পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফও করেন ২৪ রান।
বাংলাদেশের পক্ষে মারুফা এবং রুমানা ২টি করে উইকেট শিকার করেন। নিজেদের পরবর্তী প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। এরপরে বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ‘এ’-এর খেলায় শ্রীলঙ্কা নারীদের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ