ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানকে যত রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তার আগে দক্ষিণ আফ্রিকায় দুটি প্রস্তুতি মূলক ম্যাচের প্রথমটি খেলতে আজ (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি নারীদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কেপ টাউনের ওয়েস্ট প্রভিনেন্স ক্রিকেট মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে অবশ্য ভালো অবস্থায় নেই বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০০ রান করতে পেরেছে বাঘিনীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শামীমা সুলতানা।
এদিন ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার সালমা খাতুন এবং সোবহানা মোস্তারি। সালমা ব্যক্তিগত ৮ রানে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে সোবহানাকে নিয়ে শামীমা ৩৮ রানের জুটি গড়েন।
ব্যক্তিগত ১৮ রান করে বোল্ড হয়ে ফেরেন সোবহানা। অন্যপ্রান্তে ৩৬ রান করা শামীমা ফিরে গেলে বাংলাদেশের ইনিংস ধীরে ধীরে এগোতে থাকে। অধিনায়ক জ্যোতি করতে পারেন ১৫ রান।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে চমক জাগানিয়া স্বর্ণা আক্তার জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে করতে পারেন মাত্র ৩ রান। অভিজ্ঞ রুমানার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।
শেষদিকে মাঠে নেমে নাহিদা ৪ বলে ৬ এবং মুর্শিদা ১ বলে ২ রান করলে দলীয় শতক স্পর্শ করতে পারে বাঘিনীরা। পাকিস্তানের পক্ষে নিদা দাঁর ১২ রানে ২ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন নাশরা সান্ধুও। তবে তিনি খরচ করেন ১৯ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ