ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আবারও বিপিএল খেলতে সিলেট দলে সাছে সেই দুই পাক ক্রিকেটার

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৪:৪০:৪২

আবারও বিপিএল খেলতে সিলেট দলে সাছে সেই দুই পাক ক্রিকেটার

নিজের দেশের ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিপিএল ছেড়ে পাকিস্তান গিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সেখানে প্রদর্শনী ম্যাচ শেষে আবারও বিপিএলে ফিরছেন তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সিলেটের হয়ে দুর্দান্ত খেলেছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। বল হাতে এবারের আসরে দশ ম্যাচে ১৩ উইকেটে নিয়ে উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে অবস্থান করছিলেন মোহাম্মদ আমির। এছাড়াও দশ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন ইমাদ ওয়াসিম।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার খুলনার মুখোমুখি হবে সিলেট। তবে এই ম্যাচ খেলেই আবারো পাকিস্তান ফিরে যাবেন এই দুই ক্রিকেটার। আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ