ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘সে খুব সাহসী এবং মেধাবী ছেলে’
তৌহিদ হৃদয় ৫৩.২৮ গড় ও ১৪৯.২০ স্ট্রাইক রেটে ৩৭৩ রান করে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম রয়েছেদ। এই তারকা সর্বশেষ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলেছেন তিনি। ওই দলের কোচ মিজানুর রহমান বাবুল হৃদয়কে দেখেছেন কাছ থেকেই। এবারের বিপিএলে ফরচুন বরিশালের সহকারী কোচ বাবুল। হৃদয়ের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, রোববার সাংবাদিকদের তিনি বলেছেন এমনটাই।
এই প্রসঙ্গে বাবুল বলেন, ‘আমরা যখনই স্কিল ক্যাম্প করি, ছেলেদের স্কিলে উন্নতি করানোর চেষ্টা করি। তো তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে...ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিল, ওখানে খুব ভালো ক্রিকেট খেলেছিল। তৌহিদ হৃদয়ের একটা ইতিবাচক দিক হচ্ছে সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। ’
‘সে খুব সাহসী এবং মেধাবী ছেলে। আমি বলবো অবশ্যই আমাদের ফিউচার প্লেয়ার। এই ধরনের কিছু প্লেয়ার আমাদের খুবই দরকার। পাশাপাশি জাকির হাসান। শান্ত তো অনেকদিন ধরেই জাতীয় দলে আছে। জাকির এবং তৌহিদ এই বিপিএলে আমাদের অনেক বড় পাওয়া। ’
এবারের বিপিএলে বেশ ভালো করছেন দেশি ক্রিকেটাররা। জাকির হাসান, তৌহিদ হৃদয়দের সঙ্গে নাজমুল হাসান শান্তরা ব্যাট হাতে ছন্দে আছেন। বল হাতেও তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজারা ভালো করছেন। বাবুল মনে করছেন, অন্য আসরগুলোর তুলনায় এবার ভালো করেছে দেশি ক্রিকেটাররা।
তিনি বলেছেন, ‘অন্যান্য বিপিএলের সঙ্গে এটার তুলনা করলে দেখবেন যে, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের দলটা যদি খেয়াল করি, উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই উপরে আছে। ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই...আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। স্পিনার আমি বলি যদি কুমিল্লা দলের তানভীর, ভালো বোলিং করছে। মেহেদি, ভালো খেলছে। অন্য বিপিএলের সঙ্গে যদি এবার তুলনা করে এখন পর্যন্ত বলছি, আমাদের ছেলের আউটস্ট্যান্ডিং খেলছে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ