ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বাড়া ভাতে ছাই দিলো জয় শাহ, দুমড়ে মুচড়ে দিলেন এশিয়া-কাপের স্বপ্ন
এই অবস্থানই বজায় রাখল বিসিসিআই। গতকাল শনিবার বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যকরী কমিটির বৈঠক ছিল। সেই মিটিংয়েই পুনরায় সেই দাবি উত্থাপন করা হয় বিসিসিআইয়ের তরফে।
এই বিষয় নিয়ে সরাসরি জানিয়ে দেওয়া হয়, "পাকিস্তানে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার মোটেই ছাড়পত্র দেবে না। পিসিবির তরফে এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে। ঘরের মাটিতেই পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল। এসিসি-র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) তরফে এখনই আয়োজনের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী মার্চের বৈঠকে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।"
বোর্ড সচিব জয় শাহ বৈঠকে পুনরায় জানান, "ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। জয় শাহ এশিয়া ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। তিনি জানিয়ে দেন, অন্য কোনও নিরপেক্ষ দেশে পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করলে কোনও সমস্যা নেই ভারতের। বিসিসিআইয়ের তরফে বাধা পেয়ে পিসিবি আবুধাবি, শারজা এবং দুবাইয়ে এশিয়া কাপ আয়োজনের পথে হাঁটতে পারে।"
জানা গিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছেন জয় শাহ। বৈঠকে বিদেশি দলগুলোর নিরাপত্তায় জোর দিয়ে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজনের পক্ষপাতী ছিল পাকিস্তান। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দল পাকিস্তানে গিয়ে নিরাপদে সফর সমাপ্ত করেছে। ভারতের সঙ্গে আগের মত ক্রিকেট সম্পর্ক স্থাপনেও আগ্রহী পাকিস্তান। তবে বিসিসিআই কোনওভাবেই কোহলিদের পাকিস্তানে পাঠাতে আগ্রহী নয়।
বোর্ডের সূত্রে জানানো হয়েছে, “ভারত সরকার কখনই জাতীয় দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেবে না। বিসিসিআইয়ের তরফে অন্য দেশের বোর্ডকে ভারতের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তাই সব দেশের বোর্ডই আরও একমাস অপেক্ষা করার পক্ষপাতী।”
প্রসঙ্গত, গত বছর আর্থিক সমস্যায় জর্জরিত ছিল শ্রীলঙ্কা। সেই সময় ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করার বদলে আমিরশাহিতে এশিয়া কাপ নিয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র। শনিবার জয় শাহের মাস্টারস্টোকে ফের ঘরের মাঠে যে এশিয়া কাপ আয়োজনের স্বপ্ন পূরণ হবে না পাকিস্তানের, তা বলাই বাহুল্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ