ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আবারও নতুন বিতর্কে বিপিএল
তবে মাঠের লড়াইয়ে কিছুটা হলেও সেই বিতর্ক কমেছে। অন্য বিপিএল আসর গুলোতে মাঠে রানের দেখা না পাওয়া গেলেও এবার বেশিরভাগ ম্যাচেই রান হচ্ছে। বেশ কিছু খেলায় হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে।
কিন্তু বিপিএল নবম আসরের মাঝপথে এসে আবারও সমালোচনায় পড়েছে। ঢাকা ডমিনেটর্সের ফ্র্যাঞ্চাইজি মালিকরা অর্ধেকের বেশি ম্যাচ খেলার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক দেন নি। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে নাসির হোসেনের দল নিজেদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন।
বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ, মাঝপথে ২৫ শতাংশ আর টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পাওনা অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। তবে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকদের পক্ষ থেকে কোনো অর্থ পাচ্ছিলেন না নাসির-তাসকিনরা।
নিয়মানুসারে পারিশ্রমিক না পেয়ে শনিবার (৪ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ঢাকা ডমিনেটর্সের খেলোয়াড়রা। পরে অবশ্য বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়। এরপর তারা মাঠে নামেন।
সূত্রে মতে, রাতেই স্থানীয়দের ২৫ শতাংশ ও বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক বুঝে পেয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সুজন বলেন, আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে।
এর আগে বিপিএলের সিলেট পর্ব শুরুর আগেও পারিশ্রমিক নিয়ে জটিলতায় পড়েছিল বিসিবি। তখন ঢাকার ক্রিকেটাররা খেলতে চাননি। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে সমাধান করে বিসিবি। সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ