ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

থমকে গেল আর্সেনালের অজেয় পথচলা

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ২০:৪৬:০৯

থমকে গেল আর্সেনালের অজেয় পথচলা

শন ডাইসের কোচিংয়ে প্রথম মাঠে নেমেই সব ব্যর্থতা ঝেড়ে ফেলার আভাস দিয়েছে বার বার হারতে থাকা এভারটন। প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের ঘরের মাঠে তারা জিতেছে ১-০ গোলে।

এই লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ১০ ম্যাচে জয়শূন্য ছিল এভারটন। টানা ব্যর্থতায় সবশেষ গত ২১ জানুয়ারি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পর কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করে ক্লাবটি, দায়িত্ব দেয় ডাইসকে। তার হাত ধরে অবশেষে ভুলতে বসা স্বাদ পেল তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ