ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিই সর্বকালের সেরা, সুর বদলেছেন রামোস
গত ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এই সেরা ডিফেন্ডার রামোস। তবে তবে অন্যদিকে বার্সেলোনার নিয়মিত একাদশে মেসি তখন থেকেই নিয়মিত মুখ। এই দুই ফুটবলার গত ১৬ বছর ধরে বিভিন্ন সময় ধরে একে অপরের বিপক্ষে লড়ে আসছেন। অনেক সময়ে রামোসকে পরাস্ত করে গোল করেছেন মেসি। অনেক সময় রামোস আটকে দিয়েছেন মেসিকে।
ফুটবল বিশ্বের এই দুই ফুটবল লিজেন্ডের মাঝে সেই ২০০৯ সালে চলে আসেন পর্তুগালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই সুপারস্টার ২০০৯ সালে রিয়ালে পাড়ি জমান রামোসের পাশে। মেসি অনেকবার রামোসকে পরাস্ত করলেও এই স্প্যানিশ ডিফেন্ডার সবসময় সেরা ফুটবলার বললে বেছে নিতেন নিজের সতীর্থ রোনালদোকে।
ফুটবল বেশের সেরা তারকা মেসিকে অন্যতম সেরা বলেই দাবি করতেন রামোস। নিজের সেরা একাদশে জায়গা দেওয়ার কথাও মেনে নিতেন। কিন্তু সেরা বললেই রোনালদোকে বেছে নিতেন রামোস। এর আগে টিএনটি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেছিলেন,
‘আমি সবসময় সেরা ফুটবলারদের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি সবসময় বলে এসেছি, মেসি নিশ্চিতভাবে আমার সেরা একাদশে জায়গা পাবে।’
এবার অন্যতম সেরা থেকে মেসিকে ফুটবল বিশ্বের সেরা বলে মেনে নিয়েছেন এই ৩৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। লম্বা সময় ধরে এই দুই ফুটবলার পাশাপাশি খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে। সেখানে খেলার অভিজ্ঞতা থেকে মেসিকে সেরা দাবি করে পিএসজি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেন,
‘অনেক বছর ধরেই মেসির বিপক্ষে খেলা আমাকে ভুগিয়েছে। এখন আমি তাকে বেশ উপভোগ করছি। ফুটবল যতজন খেলোয়াড়ের জন্ম দিয়েছে, মেসি তাদের সবার মাঝে সেরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ