ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মেসি নিজেই
আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ওলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।
আর্জেন্টাইন জনপ্রিয় পত্রিকাটিকে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির প্রতি প্রশ্ন ছিল ২০২৬ সালের বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা আছে কিনা। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা পিএসজি সতীর্থ এমবাপ্পের সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি জিজ্ঞেস করা হয়।
জবাবে মেসি বলেন, এমবাপ্পের সঙ্গে খেলা শেষে আমার কথা হয়েছে। সেটি উৎসবের পরই শেষ হয়ে গেছে। তিনি বলেন, হ্যাঁ আমরা ম্যাচ ও বিশ্বকাপ পরবর্তী উৎসব নিয়ে কথা বলেছিলাম। আর্জেন্টিনায় জনগণ কি করেছে, আমি কখন ছুটি কাটিয়েছি। তিনি আরও বলেন, আমি মুদ্রার অপর পিঠ ও দেখেছি।
২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম। তবে ম্যাচের পর কি ঘটেছে সেটি আমি শুনতে চাইনি। বাস্তবতা হচ্ছে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি। পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে মেসি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, খেলাটা আমি উপভোগ করি, যদি শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ