ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার ভারতকে চরম অপমান করে যা বললেন রমিজ
পাকিস্তানকে বরাবরই বলা হয়ে থাকে বোলারদের দল। গ্রেট ওয়াসিম আকরাম-উমর গুল থেকে বর্তমানের শাহীন শাহ আফ্রিদি কিংবা হারিস রউফ। পাকিস্তানের জয়ে বেশিরভাগই অবদান রাখেন দেশটির পেসাররা। বাবর আজমের দলেও রয়েছেনে বেশ কয়েকজন পেসার।
শাহীন আফ্রিদির সঙ্গে রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও হাসান আলীরা। সবশেষ এশিয়া কাপ কিংবা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পেছনে বড় অবদান রেখেছিলেন তারা। এদিকে সবসময় ব্যাটিং দল হিসেবে খ্যাতি পাওয়া ভারত বদলে গেছে সবশেষ কয়েক বছরে। আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে বের করে এনেছেন বেশ কয়েকজন পেসার।
জসপ্রিত বুমরাহ থেকে মোহাম্মদ শামি, সিরাজ, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিকরা দাপট দেখাচ্ছেন ভারতের জার্সিতে। দারুণ বোলিং ইউনিটের সুফলও পাচ্ছে দেশটি। ভারত ও পাকিস্তানের বোলিং ইউনিটের সঙ্গে তুলনা করতে গিয়ে রমিজ জানান, রউফকে দেখে উমরান আর শাহীন আফ্রিদিকে দেখে আর্শদীপকে নিয়ে এসেছে ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘আমি প্রায়ই অনুভব করি ভারত পাকিস্তানকে দেখেছে এবং তাদের বোলিং আক্রমণকে একই ভাবে তৈরি করেছে। হরিস রউফের মতো পেস বোলিং করেছে উমরান মালিক, শাহিন আফ্রিদির মতো বাঁ-হাতি অ্যাঙ্গেল নিয়ে এসেছেন আর্শদীপ। ওয়াসিম জুনিয়র মিডল ওভারে চিপস ইন করেন এবং হার্দিক পান্ডিয়াও করেন। দুজনের পেস সমান। শিভম মাভিও একজন ভালো বোলারের ভূমিকা পালন করছে।’
পেস বোলিংয়ে পাকিস্তানকে এগিয়ে রাখলেও স্পিনে ভারতকে এগিয়ে রাখছেন রমিজ। পাকিস্তান দলে বর্তমানে বিশ্বমানের স্পিনার বলতে কেবলই শাদাব খান। ভারতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের মতো স্পিনাররা।
যারা কিনা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ভারত ও পাকিস্তানের স্পিন বিভাগের তুলনা করে রমিজ বলেন, ‘ভারতের স্পিন বিভাগ পাকিস্তানের চেয়ে একটু ভালো। যখনই আমি উভয় দলকে খেলতে দেখি তখনই পাকিস্তানের কী উন্নতি করতে হবে, তা আমি সব সময়ে বলে থাকি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ