ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হল বাংলাদেশ-নেপালের ৪ গোলের ম্যাচ, জেনে নিন ফলাফল
সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের টপকে নারী লিগে সর্বোচ্চ ২৫ গোল করা আকলিমা খাতুন প্রতিযোগিতা শুরুর আগেই আলোচনায় ছিলেন। কিক-অফের ১৪০ সেকেন্ডের মধ্যে গোল করে সে আলোচনার পালে হাওয়া জোগালেন এ গোল মেশিন। সমন্বিত আক্রমণে আগুয়ান গোলরক্ষক বি কে কবিতার পাশ দিয়ে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের দারুণ সূচনা এনে দেন আকলিমা।
১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। দুর্দান্ত শুরুর পর বাংলাদেশ কেমন যেন খাপছাড়া হয়ে যায়। বিপরীতে দুই গোল হজমের পর খোলস ছেড়ে বেরিয়ে আসে নেপাল। মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো বাংলাদেশ সময়ের সঙ্গে ছন্দ হারাতে থাকে। প্রথমার্ধের বাকি দ্রুতগতির একাধিক আক্রমণ করে নেপাল। ২৪ মিনিটে তেমনই এক আক্রমণ থেকে মানমায় দামাই ব্যবধান কমান।
অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে তুলে বিরতির পর আইরিন খাতুনকে নামান বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন। খেলোয়াড় বদল হলেও বাংলাদেশের খেলায় পরিবর্তন আসেনি। রক্ষণ জমাট রেখে সুযোগ বুঝে আক্রমণের কৌশল নিয়েছিল নেপাল। ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে আফিদা খন্দকারের ফ্রি-কিক প্রতিহত করেন নেপাল গোলরক্ষক কবিতা। তিন মিনিট পর আরেকটি ফ্রি-কিক সরাসরি গোলরক্ষকের হাতে মারেন আফিদা।
ম্যাচের শেষদিকে প্রতিপক্ষকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু বারবার আক্রমণভাগে একা হয়ে যাচ্ছিলেন আকলিমা। যোগকরা সময়ের প্রথম মিনিটে শাহেদা আক্তার রিপার দারুণ গোলে স্কোর লাইন ৩-১ করে স্বাগতিকরা। ডানদিকে বক্সের বাইরে থেকে দূরের পোস্টে দিয়ে বল জালে পাঠান এ ফরোয়ার্ড। গোলের পর উজ্জীবিত বাংলাদেশ আরও কয়েকটা আক্রমণ গড়লেও ব্যবধান বড় করতে পারেনি।
ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধে চার গোল করে ভারত। দলটির নেহা, লিন্ডা কম ও আনিতা কুমারী হ্যাটট্রিক করেছেন। মজার বিষয় হচ্ছে হ্যাটট্রিক করা তিনজনকে বেঞ্চে রেখে একাদশ সাজায় ভারত। তিনজনই গোল উৎসব করেছেন বেঞ্চ থেকে উঠে এসে! ৪৫, ৫৫ ও ৯০ মিনিটে গোল করেন নেহা। ৫১, ৬৯ ও ৭৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অনিতা কুমারী। ৬১, ৬৩ ও ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিন্ডা কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ