ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএল থেকে বিদায় খুলনা
টস জেতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে বরিশাল। জবাবে খুলনা টাইগার্স থামে ৮ উইকেটে ১৫৭ রানে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনার টপ অর্ডার ছিল ব্যর্থ। একমাত্র শাই হোপ ২৪ বলে করেন ৩৭ রান। তামিম ইকবাল (১), বালবার্নি (১২), মাহমুদুল হাসান জয় (০) নিজেদের নামের সুবিচার করতে পারেনি।
মিডল অর্ডারে ইয়াসির শাহ ৩৮ বলে খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিন ছ্ক্কার মার। তবে তার বিদায়ের পর রানের গতি কমে আসে খুলনার। পারেনি লক্ষ্য ছুঁতে। ২৪ বলে ২৪ রান করেন নাহিদুল। বরিশালের হয়ে বল হাতে ৪ ওভারে ২৯ রানে সর্বোচ্চ চার উইকেট নেন আফগান পেসার করিম জানাত। খালেদ দুটি, সাকিব ও ওয়াসিম নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে কম বেশি সবাই রান পেয়েছেন। ৩১ বলে সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। সমান তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক সাকিব আল হাসান ২১ বলে এক চার ও চার ছক্কায় করেন ৩৬ রান।
এনামুল হক বিজয় ১২, ফজলে মাহমুদ ৩৯, ইব্রাহিম জাদরান ২৩ রান করেন। বল হাতে খুলনার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পল ভ্যান মিকেরেন।
১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত বরিশালের, তালিকায় অবস্থান দ্বিতীয়। সেখানে ১০ ম্যাচে আট হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে খুলনা টাইগার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ