ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
খুলনাকে বিশাল রানের লক্ষ দিল বরিশাল
টস হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন ফরচুন বরিশালের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা মেরে এদিন বরিশালের রানের খাতা খুলেন এনামুল হক বিজয়। অবশ্য আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৮ বলে ১৩ রান করা বিজয়কে সাজঘরে ফিরিয়ে বরিশাল শিবিরে প্রথম আঘাত হানেন ভন ম্যাকারেন।
এরপর ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন ফজলে মাহমুদ রাব্বি। এই ওপেনার ২৮ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ৪১ রানের জুঁটি। রাব্বির ফেরার পর ইব্রাহিম আর বেশিক্ষণ টিকতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৩ রান।
এদিন চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন সাকিব আল হাসান। তিনি উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। বরিশাল অধিনায়ক ২১ বলে করেছেন ৩৬ রান। যেখানে এক চারের সঙ্গে চারটি ছক্কার মার ছিল।
সাকিব ইনিংস লম্বা না করতে পারলেও এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইফতিখার আহমেদ। এই পাকিস্তানি অলরাউন্ডার ৩১ বলে করেছেন অপরাজিত ৫১ রান। যেখানে তিন চারের সঙ্গে ৩টি ছক্কার মার ছিল।
শেষদিকে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন করিম জানাত। এই আফগান অলরাউন্ডারের ৮ বলে ১৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বরিশাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ