ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জোড়া পেনাল্টি মিস, ম্যাচ শেষেই মেসি-এমবাপেকে নিয়ে মুখ খুললেন PSG কোচ
এমবাপের চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট না। টিভি ক্যামেরায় দেখা গিয়েছে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় বাঁ পায়ের উরু হালকা ম্যাসাজ করতে।
ম্যাচের পরে কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের সম্প্রচারকারী ক্যানাল প্লাস চ্যানেলে বলে যান, “হাঁটুর পিছনে চোট পেয়েছে এমবাপে।” পরে আবার পিএসজি বস বলে দেন, এমবাপের চোট মোটেই গুরুতর নয়। “এটা চোট নাকি কালশিটে দাগ, সেটা আমরা এখনও জানি না। তাছাড়া ওঁর মাসলেও যন্ত্রণা হচ্ছিল। খুব একটা গুরুতর মোটেই মনে হচ্ছে না। আমরা এই নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই। টানা ম্যাচ খেলতে হবে, তাই ওঁকে নিয়ে আমরা কোনওরকম ঝুঁকি নিচ্ছি না।”
মেসির প্রশংসাও শোনা গিয়েছে গ্যালতিয়েরের গলায়। বলে দিয়েছেন, “আমরা সুসংহতভাবে মাঝমাঠ অপারেট করতে চাইছি। তাই মেসিকে।নির্দিষ্ট জোনে আবদ্ধ রাখার বদলে ফ্রি খেলাতে চাই।নিজের নিয়মিত সেরা ছন্দেই রয়েছে ও। সদ্য বিশ্বকাপ জিতে এসেছে। তাই ক্লান্তি গ্রাস করা স্বাভাবিক। রেইমস ম্যাচ কঠিন ছিল। তবে ও-ও তো মানুষ। লিও, দলের পারফরম্যান্সে আমি খুশি। একটা বোকা বোকা গোল হজম করে সত্ত্বেও আমরা তিনটে গোল দিয়েছি।”
ম্যাচে ৭ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়ে যায় পিএসজি। মাঝমাঠে ফ্রিকিক আদায় করে নিয়েছিলেন মেসি। মেসির ফ্রিকিকের সময় রামোসকে বক্সের মধ্যে ফাউল করে বসেন হুলিয়েন।
সেই পেনাল্টি থেকে এমবাপের শট রুখে দেন মন্তেপেঁয়ি গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তবে সেই শট সেভ করার সময় লেকোমতে নিজের লাইন ছেড়ে বেরিয়ে আসায় পেনাল্টি রি-টেক পায় পিএসজি। তবে দ্বিতীয়বারেও পেনাল্টি মিস করে বসেন এমবাপে। লেকোমতে এমবাপের দ্বিতীয় শটও বাঁচিয়ে দেন। রিবাউন্ড থেকে বল ফের আসে ফরাসি তারকার কাছে। তা সত্ত্বেও জালে জড়াতে পারেননি তিনি। সবমিলিয়ে লিগা ওয়ানে টানা চার ম্যাচে গোল পেলেন না এমবাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ