ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ধোনিকে কে নিয়ে যে অবিশ্বাস্য মন্তব্য করলেন হার্দিক পান্ডিয়া
ভারতের সীমিত ওভারের দলে সেভাবেই নিজেকে মেলে ধরতে চান পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এই সিরিজের ভারতীয় অধিনায়ক সংবাদ সম্মেলনে কথা বললেন তার এখনকার ব্যাটিং দর্শন নিয়ে।
“মাহি (ধোনি) যে ভূমিকা পালন করতে, সামনের পথচলায় সেটি পালন করতে কোনো আপত্তি নেই আমার। আগে বয়স কম ছিল, মাঠের চারপাশে শট খেলতে চাইতাম। তবে তিনি (ধোনি) চলে যাওয়ার পর দায়িত্বটি এখন আমার। আমার কোনো আপত্তি নেই। আমরা তো ফল পাচ্ছি! দলের জন্য একটু ধীরে খেলায় কোনো সমস্যা নেই।”
গত আইপিএলে নেতৃত্ব দিয়ে চমকে দেওয়ার পর জাতীয় দলেও এখন পান্ডিয়ার ওপর ভরসা রাখা হচ্ছে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তার ওপর ভরসা রাখা হচ্ছে প্রায়ই। পান্ডিয়াও তাই নিজেকে সেভাবে আরও সমৃদ্ধ করে তুলতে চান। ব্যাটিংয়ে যেমন নতুন ভূমিকায় আরও শাণিত হতে চান, তেমনি বল হাতেও নেতৃত্ব দিতে চান সামনে থেকে।
“ছক্কার পর ছক্কা মারতে আমার সবসময়ই ভালো লাগে। তবে জীবনটাই এরকম যে বদলের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি এখন মনোযোগ দেই জুটি গড়ায় এবং উইকেটে আমার সঙ্গীকে ও দলকে নির্ভরতা জোগাতে চাই যে, আমি টিকে আছি। অভিজ্ঞতা হয়েছে, এখন শিখেছি যে কীভাবে চাপ আলিঙ্গন করতে ও সইতে হয় এবং সবকিছু শান্ত রাখতে হয়।”
“এজন্য হয়তো আমার স্ট্রাইক রেট কিছুটা কমাতে হয়েছে বা হবে। তবে নতুন কোনো ভূমিকায় নিজেকে দেখতে আমি সবসময়ই আগ্রহী। এমনতি বল হাতে নতুন বলে আক্রমণে আসতেও চাই আমি, কারণ কঠিন কাজটায় অন্য কাউকে ঠেলে দিতে চাই না। সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। নতুন বলের স্কিল নিয়ে কাজ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ