ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ কব্জি ভেঙে দু-টুকরো, তবু মাঠ ছাড়লেন না ব্যাটার

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১২:৪৬:০৫

অবাক ক্রিকেট বিশ্বঃ কব্জি ভেঙে দু-টুকরো, তবু মাঠ ছাড়লেন না ব্যাটার

শেষমেশ বর্ষীয়ান তারকা ১৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করার পরে বোঝা যায় কব্জির হাড়ে বড়সড় চিড় ধরেছে।

তবে সেই ইনজুরি সত্ত্বেও দমিয়ে রাখা যায়নি বিহারিকে। প্ৰথম দিনে পাওয়া চোট উপেক্ষা করেই বিহারি দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে পড়েন। আগের দিনের ১৬ রান থেকে নিজের ইনিংস পুনরায় চালু করেন। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ২৬ রানে অপরাজিত রয়েছেন।

চোটের ধাক্কা সামলাতে বিহারি বুধবার বাঁ হাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যন্ত্রণা নিয়েই আবেশ খানের মত জাতীয় দলের তারকা পেসারকে এক ওভারে দুটো বাউন্ডারিও হাঁকান।

বাইশ গজে এরকম সাহসিকতার যে নজির এই প্ৰথমবার রাখলেন বিহারি, এমনটা নয়। ২০২১/২২ সিজনে বর্ডার-গাভাসকার ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ দলকে ড্র করতে সাহায্য করেন। সেবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত অজিদের মাঠে গিয়ে ২-১’এ সিরিজ জিতেছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ