ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
স্থায়ী ঠিকানা পাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
সকলের অনুশীলনের একমাত্র ভরষা এই ভেন্যুটি। তবে এবার নারী দলের অনুশীলনের জন্য স্থায়ী ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ (পুরুষ) দলের জন্যও স্থায়ী অনুশীলনের ভেন্যু ঠিক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তবে হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলা টাইগার্সের অনুশীলনের জন্য স্থায়ী ঠিকানা নির্ধারণ করতে পারেনি। জ্যোতি-সালমাদের অনুশীলনের জন্য খুলনা স্টেডিয়ামকে স্থায়ীভাবে বরাদ্ধ দিয়েছে বিসিবি। আর অনূর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেটের জন্য রাজশাহী স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
"আগে শুধু জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল অনুশীলন করত। এখন অনূর্ধ্ব-১৯ নারী দল হয়েছে, জাতীয় নারী দলের এফটিপি হয়েছে। তাই মাঠ যেমন প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন সুবিধাও। আগেও বলেছিলাম, একেকটা সেন্টার ধরে কাজে হাত দেবো আমরা। আমি রাজশাহী ঘুরে এসেছি। আমরা এরই মধ্যে সেখানকার কাজে হাত দিয়েছি।"-মাহবুব আনাম, চেয়ারম্যান, গ্রাউন্ডস কমিটি, বিসিবি
অনুশীলনের জন্য অবকাঠামো বাড়ানো হচ্ছে বলেও জানান মাহবুব আনাম, ‘রাজশাহীতে ইনডোর সুবিধাটি পুনর্গঠন করা হচ্ছে। ওটার মেরামতের কাজে হাত দিয়েছি। চট্টগ্রাম ও সিলেটে আমরা যেভাবে অনুশীলন সুবিধা তৈরি করেছি, একইভাবে আমরা রাজশাহীতেও কাজটা করব। আমরা আশা করছি এই বর্ষার মধ্যেই রাজশাহীর অনুশীলন সুবিধা প্রস্তুত করব এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের জন্য একটা স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করব। একইভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে খুলনাকে আমরা নারী দলের অনুশীলনের জন্য তৈরি করব। আমাদের সার্ভেয়াররা এখন রাজশাহীতে কাজ করছে। রাজশাহীর কাজ শেষ করে তারা খুলনার কাজটা ধরবে।’
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বরিশালে মাঠ তৈরি করছে। সেই মাঠের দিকেও নজর আছে বিসিবি। এমনটাই জানিয়েছন মাহবুব আনাম, ‘আমরা বরিশালেও কাজ ধরব। এনএসসি বরিশালের মাঠের উন্নয়ন কাজ করেছে। একইসাথে মাঠের বাইরে অনুশীলনের জন্য বাকি যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর কাজ শুরু হবে। এ তিনটা মাঠের কাজই আমরা এই মৌসুমে শুরু করব। আশা করছি এই বছরের মধ্যেই এই তিনটা সুবিধা তিনটা গ্রুপের অনুশীলনের জন্য তৈরি হয়ে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ