ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

এবার নিউজিল্যান্ডকে চরম লজ্জা দিল ভারত

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১১:০৫:৫৭

এবার নিউজিল্যান্ডকে চরম লজ্জা দিল ভারত

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় ব্ল্যাকক্যাপসরা। হার্দিক পান্ডিয়া, আর্শদিপ সিংদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন একেবারেই সুবিধা করতে পারেনি কিউইরা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। এ দিন দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল দুজন। ড্যারিল মিচেলের ব্যাটে আসে ২৫ বলে ৩৫ রানের ইনিংস। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল সান্টনার করেন ১৩ বলে ১৩ রান।

ভারতীয়দের হয়ে ১৬ রান খরচায় চার উইকেট নেন হার্দিক। দুটি করে উইকেট নেন আর্শদিপ, উমরান মালিক এবং শিভাম মাভি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ