ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-নেইমার-এমবাপের জন্যই ডুবছে পিএসজি, কষিয়ে চড় ক্যাপ্টেনের
রবিবার রাতে মেসি-এমবাপেরা ১-১ গোলে পয়েন্ট নষ্ট করার পরেই এবার মুখ খুললেন রেইমস ক্যাপ্টেন ইউনিস আব্দেলহামিদ। তিনজন সেরার সেরা তারকার খেলার ধরণ নিয়ে বলতে গিয়ে জানিয়ে দিলেন, দল ডিফেন্ড করার সময় কোনও অবদানই রাখেন না তিন তারকা।
পিএসজি বনাম রেইমস ম্যাচের পরেই আব্দেলহামিদ বলে দেন, “ওঁদের ডিফেন্সের কাছে পৌঁছে যাওয়া সহজতম কাজগুলোর মধ্যে একটা। কারণ আপফ্রন্টের তিনজন (মেসি, নেইমার, এমবাপে) মোটেই ডিফেন্সকে সাহায্য করতে এগোয় না। আমরা জানতাম, ফার্স্ট লাইন পেরোতে পারলেই আমাদের কাজ সহজ হয়ে যাবে। ওঁরা সম্মিলিতভাবে ডিফেন্ড করে না। এই বিষয়ে আমরা আগেই ছক কষে রেখেছিলাম। এই ফাঁক ফোকর আমরা কাজে লাগাতে চেয়েছিলাম। সেটা করে আমরা দেখিয়েও দিয়েছি। এই কারণেই আমরা এত সুযোগ তৈরি করতে পেরেছি।”
????️ Reims captain Yunis Abdelhamid on PSG:
"In the transition, it was easy, the front 3 do not defend. We knew that from the moment we started the match... They no longer participate in their team's defensive tasks. That's what we worked on." pic.twitter.com/Oq03ge7LIi
— Football Tweet ⚽ (@Football__Tweet) January 30, 2023
তিন তারকাই বিশ্বকাপে নিজেদের দেশের জার্সিতে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন। পিএসজির হয়েও তিন তারকা দারুণ ছন্দে রয়েছেন। কিলিয়ান এমবাপে যেমন ক্লাবের জার্সিতে চলতি সিজনে ২৫ গোল করে ফেলেছেন। ২২ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৩টি। এসিস্ট করেছেন ১৩টি গোলের ক্ষেত্রে। নেইমার আবার পিএসজির হয়ে ১৭ গোল করেছেন এই সিজনে ২৫ ম্যাচে অংশ নিয়ে।
তিন তারকা থাকলেও পিএসজি লিগা ওয়ানে জয় পেতে সমস্যায় পড়ছে বারবার। শেষ চার ম্যাচে এসেছে মাত্র একটিতে জয়। বারবার পয়েন্ট নষ্ট করার লিগে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ পয়েন্টে। যে কোনও মুহূর্তে শীর্ষস্থান হাতছাড়া হতে পারে।
বিশ্বকাপ জয়ের পর রেইমস ম্যাচে প্ৰথমবার কোচ গ্যালতিয়ের একসঙ্গে প্ৰথম একাদশে নামিয়েছিলেন দলের তিন সুপারস্টার মেসি-নেইমার-এমবাপেকে। সেই ম্যাচেই পয়েন্ট খুঁইয়ে বসেছে পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির এসিস্ট থেকে নেইমার গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এরপরেই মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জন হয়ে যায় পিএসজি। ১০ জনের পিএসজিই তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে ফেভারিট ছিল। তবে ৯৬ মিনিটে রেইমসের হয়ে গোলশোধ করে যান আর্সেনাল থেকে লোনে আসা তারকা ফোলারিন বলোগান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ